শুভর প্রস্তুতি এবং ‘মধু’ রহস্য

বিনোদন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৭, ১১:৩২আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ১৮:২৯

২১ ডিসেম্বরের ছবি, শুভর প্রস্তুতি ঘুমের আগে আগামী দিনের কাজের ফর্দটা একটু চোখ বুলিয়ে নেন। ঘুম থেকে উঠে আর একবার, এরপর কাজে ডুব। এটাই আরিফিন শুভর নিয়মিত অভ্যাস।
তবে গত কয়েকদিনে এই রুটিনে তাকে শুটিংস্পটে কিংবা ডাবিংয়েও পাওয়া যাচ্ছে না। ‘ঢাকা অ্যাটাক’-এর মতো তুমুল জনপ্রিয় ছবির পরও কোনও কাজে দেখা যাচ্ছে না এ তারকাকে! এরমধ্যে ‘বেসিক আলী’ থেকে বের হয়ে এসেছেন। ওপারের পরিচালক অরিন্দম শীলকে এখনও ‘হ্যাঁ’ বলেননি।
তাহলে শুভ আসলে করছেন কী? উত্তরটা জানতে চাওয়া হয়েছিল এ চিত্রনায়কের কাছে। হেসে শুধু জবাবটা দিলেন, ‌‘প্রস্তুতি নিচ্ছি!’
সঙ্গে সঙ্গে দেখালেন জিমের একটি ছবি। কিন্তু এরপর আর কোনও তথ্য নেই। ইঙ্গিত একটা দিলেন বটে তবে তা এক শব্দে- ‘মধু’। বললেন, ‌‘‘শুধু ‘মধু’ শব্দটা মনে রাখুন। এটিই আমার এখন টার্গেট!’
তবে কি তিনি বলিউডের মধুর ভাণ্ডারকরের ছবিতে কাজ করছেন, নাকি ‌‘মধুবালা’ জাতীয় কিছু? না, জবাবটা এখনই দিতে নারাজ শুভ। আপাতত তার মনোযোগ জিমকে ঘিরে। প্রতিটি দিন এখন কসরত করে চলেছেন। শরীর তৈরিতে ব্যস্ত এ নায়ক।
কারণ হিসেবে অস্ফুট স্বরে বলছেন শুধু, মধু...।

/এমআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প