অপেক্ষায় শাকিব-মিম

বিনোদন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৫২আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ২০:০৫

চলচ্চিত্রটির দৃশ্যে শাকিব খান ও মিম। ছবি- সংগৃহীত চলতি বছরের জুলাই মাসে শুরু হয় শাকিব খান ও বিদ্যা সিনহা মিমের ছবি ‘আমি নেতা হবো’র শুটিং। এরপর শুটিং ও কিছু জটিলতা কাটিয়ে ছবিটি এখন সেন্সরের বোর্ডের টেবিলে।
জানা যায়, গত বৃহস্পতিবার এটি সেন্সর বোর্ডে জমা হয়েছে।

‘আমি নেতা হবো’ পরিচালনা করেছেন উত্তম আকাশ, প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এতে আরও অভিনয় করছেন ওমর সানী, মৌসুমী ও কাজী হায়াৎ।

অনেকটা ঝামালের মধ্যেই শুরু হয়েছিল চলচ্চিত্রটির কাজ। চলচ্চিত্র পরিবার থেকে শাকিব খানকে বয়কটের ঘোষণা দেওয়ার পর উচ্চ আদালতের আদেশে শাপলা মিডিয়ার ‘আমি নেতা হবো’র কাজ শুরু করে। তাই ছবিটির শুটিং সম্পন্না হওয়া নিয়েও ছিল শঙ্কা। তবে সব কাজ শেষ করে এখন শুধু আর সেন্সর ছাড়পত্র মিললে ছবিটি পর্দায় উঠতে পারবে।

শাকিব খান ও বিদ্যা সিনহা মিমের এটি দ্বিতীয় ছবি। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল তাদের ‘আমার প্রাণের প্রিয়া’। এর মধ্যে তাদের আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প