অপিকে নিয়ে অমিতাভের উত্তরবঙ্গ সফর

বিনোদন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৭, ১৮:১৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ২১:০১

রাজশাহীতে অপি কিরিমের সেলফিতে সুমনা টুম্পা ও অমিতাভ রেজা অপি করিমকে নিয়ে দেশের উত্তরাঞ্চল ঘুরছেন অমিতাভ রেজা। আজ রাজশাহী তো কাল দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চল! এভাবে তাদের কেটে গেল প্রায় আট দিন।
শুধু দু’জনে নন, অমিতাভ-অপির এই রহস্যময় সফরে আরও আছেন অনেকেই। মানে পূর্ণাঙ্গ শুটিং ইউনিট। যার নিয়মিত হদিস মিলছে অমিতাভ রেজার ফেসবুক দেয়ালে। নিয়মিত পোস্ট করছেন অপি করিমকে নিয়ে নানা মজার ছবি। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখছেন ‌‘ঢাকা মেট্রো ডায়রিস’ (#dhakametrodairies)। এটুকুই।
এ প্রসঙ্গে এর বাইরে একেবারেই মুখ খুলছেন না অমিতাভ কিংবা তার সহযোদ্ধারা। রহস্য তৈরি করে অমিতাভ রেজা বাংলা ট্রিবিউনকে শুধু এটুকু বললেন, ‘একটা ওয়েব সিরিজের শুট করছি।’

কিন্তু এর নাম, অপি করিমের চরিত্র অথবা কবে-কখন-কোথায় প্রচার হচ্ছে- সেটুকুও তো জানা জরুরি।
দিনাজপুরে চলছে শুটিং... এবার ‘আয়নাবাজি’ কর্তার কণ্ঠে ভারি আওয়াজ, ‘এখনই না।’
তবে এটুকু অনুমেয়, অমিতাভ রেজার নির্মাণে এবং অপি করিমের অভিনয়ে প্রথম ওয়েব সিরিজ হতে যাচ্ছে এটি। যার সম্ভাব্য নাম ‘ঢাকা মেট্রো ডায়রিস’ কিংবা ‘ঢাকা মেট্রো’। আর এতে প্রধান চরিত্র হিসেবে অপি করিম অভিনয় করছেন জয়গুন বিবি নামে।
বাকিটা অমিতাভ রেজা আনুষ্ঠানিকভাবে জানাবেন শিগগিরই।
রাজশাহীর রানিগঞ্জে অমিতাভ রেজা ও অপি করিম

/এস/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প