ইন্সপেক্টর নটি কে হাজির

বিনোদন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৭, ১২:০৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৪:৩০

ছবির দৃশ্যে জিৎ ও ফারিয়া আগামী ১৯ জানুয়ারি পর্দায় আসছে যৌথ প্রযোজনার ছবি ‘ইন্সপেক্টর নটি কে’। ছবিটি নিয়ে প্রায় সবকিছু প্রস্তুত। একেবারে শেষ দিকে এসে প্রকাশিত হলো এর ট্রেলার।
এর মাধ্যমে দর্শক দেখতে পেল ছবির প্রধান দুই শিল্পী জিৎ ও নুসরাত ফারিয়ার চরিত্র দুটি। রবিবার (২৪ ডিসেম্বর) ট্রেলারটি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউবে অবমুক্ত করা হয়েছে।
এখানে দেখা যায়, ফারিয়া বাঙালি বংশোদ্ভূত ইতালিয়ান পুলিশ। আর জিৎ কলকাতা থেকে ইতালিতে গিয়েছেন। তিনি নিজেকে সবসময় ‘বেঙ্গল পুলিশ’ দাবি করেন। যদিও জিৎ তা নন।
কলকাতার অভিনেতা জিৎ ও বাংলাদেশের নুসরাত ফারিয়া জুটির তৃতীয় ছবি ‘ইন্সপেক্টর নটি কে’।
জিৎ-ফারিয়া জুটি বেঁধে এর আগে ‘বাদশা-দ্য ডন’ ও
‘বস টু’ ছবিতে অভিনয় করেছিলেন। পর পর দুই ঈদে ছবি দুটি মুক্তি পেয়েছিল।

‘ইন্সপেক্টর নটি কে’ পরিচালনা করেছেন কলকাতার অশোক পাতি। যৌথভাবে প্রযোজনার এ ছবিটি নির্মাণ করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ’স ফিল্মওয়ার্ক।

/এমআই/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প