বেবী নাজনীনের সঙ্গে গাইলেন ইমরান

বিনোদন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৭, ১১:১৮আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১১:২২

রেকর্ডিংয়ের ফাঁকে বেবী নাজনীন, কবির বকুল, ইমরানসহ সংশ্লিষ্টরা নতুন গান থেকে লম্বা সময় দূরে ছিলেন দেশের অন্যতম কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এবার ফিরেছেন তিনি। গাইলেন ‘সুপারহিরো’ ছবির জন্য গান। এতে তার সঙ্গে কণ্ঠ দিলেন এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী ইমরান।
এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে প্লেব্যাক করলেন তারা। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনায় আলি আকরাম শুভ।
নতুন এই গানের মুখ এমন- ‘দেখেছো এতদিন প্রেমেরই ট্রেলার/ দেখোনি রোমান্টিক লাভি লাভি পিকচার/ দেখে ভালোবাসতে চাইবে খুবই/ দেখাবো তোমাকে আমি আজ ফুল মুভি।’
বেবীর সঙ্গে গাওয়া প্রসঙ্গে ইমরান বাংলা ট্রিবিউনকে বললেন, ‘ছোটবেলা থেকে অনেকের গান শুনেছি। বেবী আপাও আছেন সেই তালিকায়। তাই তার সঙ্গে গেয়ে আমি আনন্দিত। তিনি দীর্ঘদিন পর এই গানের মাধ্যমে প্লেব্যাক করলেন। এর অংশ হতে পারা নিঃসন্দেহে ভালোলাগার বিষয়।’
২৬ ডিসেম্বর রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
‘সুপারহিরো’তে এ গানের সঙ্গে পর্দায় ঠোঁট মেলাবেন শাকিব খান ও বুবলী। ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান।

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প