টেলিভিশনই বদলে দিয়েছে হলিউডকে: জ্যাকম্যান

বিনোদন ডেস্ক
০২ জানুয়ারি ২০১৮, ১৩:৫৭আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৪:০২

জ্যাকম্যান হলিউড ছবির বর্তমানের আধুনিকায়নের জন্য টেলিভিশনের বিশেষ অবদানের কথা বললেন ব্যবসাসফল অভিনেতা হিউ জ্যাকম্যান। তার মতে, টেলিভিশনের কারণে হলিউড নিজেকে বদলে নিতে বাধ্য হয়েছে।

তার ভাষ্যটি এমন, ‘পশ্চিমা টেলিভিশনগুলো খুব দ্রুত উন্নতিসাধন করে। বিশেষ কলে অনুষ্ঠান ও সিরিয়ালগুলোতে। সেখানে অভিনয় ও মান চোখে পড়ার মতো। যার ফলে হলিউড ইন্ডাস্ট্রিও নিজের কাজ নিয়ে ভাবতে শুরু করে।’

৪৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান এ তারকা আরও যোগ করে বলেন, ‘একটা সময় টিভি চ্যানেলগুলো দর্শকের প্রত্যাশার চেয়েও ভালো করতে থাকে। ভালো কাজের জন্য তারা অনেক ঝুঁকিও নেয়। তাই মানুষকে যদি আমরা সিনেমা হলে নিতে চাই, তাহলে আমাদের আরও ভালো কিছু করার প্রয়োজন দেখা দেয়। সেই তাগিদ বা বাধ্যবাধকতায় আজকের এই হলিউড।’
সুপারহিরো এক্স-ম্যান’খ্যাত এ অভিনেতা এভাবেই একটি অনুষ্ঠানে টেলিভিশনের অবদান তুলে ধরেন।
সূত্র ও ছবি- হিন্দুস্তান টাইমস

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প