সুন্দরী প্রতিযোগিতার বিচারক মৌ-শুভ

ওয়ালিউল বিশ্বাস
০২ জানুয়ারি ২০১৮, ২০:০৩আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৪:৩৭

মৌ ও শুভ। ছবি- ফেসবুক আবারও শুরু হচ্ছে লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা। তবে এবার নামে আনা হয়েছে পরিবর্তন। বলা হচ্ছে, ‘লাক্স সুপারস্টার প্রতিযোগিতা’।  আর এতে প্রধান বিচারক হিসেবে থাকবেন সাদিয়া ইসলাম মৌ ও আরিফিন শুভ। তাদের সঙ্গে আরও একজনকে বিচারক হিসেবে পাওয়া যাবে।
এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। ৩ জানুয়ারি সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সম্মেলনটি হবে। বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠানটি।

জানা যায়, আগামীকাল থেকেই দেশজুড়ে প্রতিযোগিতার নিবন্ধন শুরু হবে। মূলত এ কারণেই সংবাদ সম্মেলনের আয়োজন করা। সেখানেই এর উদ্বোধন হবে।

এদিকে, প্রথমবারের মতো এই সুন্দরী প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে আসছেন মৌ ও শুভ। তারা টেলিভিশনে প্রচারিত চূড়ান্ত পর্বগুলোতে এ দায়িত্ব পালন করবেন।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প