‘যদি একদিন’ ছবির প্রধান চরিত্র রাইসা!

বিনোদন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৮, ১৮:১৫আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৫:১৬

‘যদি একদিন’ এর প্রধান তিন চরিত্র তাহসান, রাইসা ও তাসকিন এরমধ্যেই জেনে গেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ছবি ‘যদি একদিন’-এ নায়ক হয়ে রূপালি পর্দায় উঠছেন তাহসান। তারও আগে নির্মাতা জানিয়েছেন এই ছবির অন্যতম চরিত্রে অভিনয় করছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমান।
তবে এ ছবির নায়িকা কে? এমন প্রশ্নের জবাব মেলেনি এখনও। বিষয়টিকে চমক হিসেবেই লুকিয়ে রেখেছেন নির্মাতা। তবে নায়িকা চমক প্রকাশের আগেই ৩ জানুয়ারি সন্ধ্যায় আরেকটি নতুন নাম ও তথ্য জানালেন তিনি। যেটা শুনে চমকে ওঠার মতোই।
সাইকেল চালানো শিখছে- এমন এক শিশুর ছবি দিয়ে রাজ জানালেন, ‘‘ওর নাম রাইসা। সে তাহসান-তাসকিনের সঙ্গে অভিনয় করবে। চরিত্রের নাম রূপকথা। ধরে নিন, এই ছবির প্রধান চরিত্র এটাই। আমি মনে করি ছবিটি মুক্তির পর এই চরিত্রটিই প্রধান চমক হয়ে ধরা দেবে দর্শকদের কাছে।’’
আজিমপুর গ্রিনলাইন স্কুলের শিক্ষার্থী আফরীন শিখা রাইসা এর আগেও বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছে। তবে চলচ্চিত্রে এবারই প্রথম। সে জন্য প্রস্তুতিটাও একটু বেশি। চরিত্রের প্রয়োজনেই দু’দিন ধরে সাইকেল চালানো শিখছে রাইসা। জানালেন রাজ।    
সাইকেল চালানো শিখছে রাইসা বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আরটিভি প্রযোজিত ‘যদি একদিন’ ছবির শুটিং শুরু হচ্ছে ৬ জানুয়ারি থেকে। এতে অংশ নিতে ৩ জানুয়ারি রাতে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাসকিন রহমানের।
‘যদি একদিন’ হতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম ছবি। তার পরিচালিত ‘প্রজাপতি’তে জাহিদ হাসান, মৌসুমী ও মোশাররফ করিম, ‘ছায়া-ছবি’তে আরিফিন শুভ ও পূর্ণিমা (মুক্তি প্রতীক্ষিত); ‘তারকাঁটা’য় মৌসুমী, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম এবং সর্বশেষ ‘সম্রাট’-এ অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস ও ইন্দ্রনীল সেনগুপ্ত।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প