তাহসানের নায়িকা শ্রাবন্তী!

বিনোদন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৮, ১৯:৩৩আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৩:১৫

শ্রাবন্তী ও তাহসান ‘যদি একদিন’ ছবিতে তাহসানের নায়িকা হয়ে হাজির হচ্ছেন কলকাতার শ্রাবন্তী। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই ছবির মাধ্যমে তাকে প্রথম পাওয়া যাবে বাংলাদেশের কোনও চলচ্চিত্রে।
এর আগে তিনি শাকিব খানের নায়িকা হয়েছেন যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’তে।  
৬ জানুয়ারি থেকে ‘যদি একদিন’ ছবির শুটিং শুরু হবে বাংলাদেশে। ওয়ার্ক পারমিট নিয়েই ঢাকায় আসছেন শ্রাবন্তী। এরই মধ্যে তার ঢাকায় আসার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
নির্মাতা মারফত শ্রাবন্তী বলেন, ‘আমার পূর্বপুরুষদের বাড়ি বরিশাল। তাই বাংলাদেশের প্রতি আলাদা টান কাজ করে। ছবিটার কাজ শুরু করতে মুখিয়ে আছি। এতে আমি অরিত্রী চরিত্রে অভিনয় করছি। বাকিটা চমকই থাক।’
কলকাতায় শ্রাবন্তীর বাসায় নির্মাতা রাজ, চুক্তি স্বাক্ষর হয় সেখানেই এবার শুধুই বাংলাদেশের প্রযোজিত ছবিতে কাজ করতে আসছেন তিনি। তার কথায়, ‘পরিচালক রাজের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। তিনি আমাকে চমৎকারভাবে একটা গল্প শুনিয়েছেন। আশা করছি, দারুণ একটা কাজ হতে যাচ্ছে আমাদের।’
শ্রাবন্তীকে নেওয়া প্রসঙ্গে পরিচালক রাজ বললেন, ‘অরিত্রী চরিত্রে যেমন অভিনেত্রী দরকার ছিল শ্রাবন্তীর মধ্যে সব গুণই আছে। অনেক ভেবে চিত্রনাট্য অনুযায়ী তাকে নির্বাচন করেছি। ছবিটা পর্দায় এলেই বোঝা যাবে শ্রাবন্তীই এ চরিত্রের জন্য কতোটা মানানসই।’
বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আরটিভি প্রযোজিত ‘যদি একদিন’ ছবিতে এর আগে চুক্তিবদ্ধ হন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমান, গায়ক তাহসান খান ও শিশুশিল্পী রাইসা।
নির্মাতা রাজের সঙ্গে ছবিটির চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান।
‘যদি একদিন’ হতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম ছবি।
তার পরিচালিত ‘প্রজাপতি’তে জাহিদ হাসান, মৌসুমী ও মোশাররফ করিম, ‘ছায়া-ছবি’তে আরিফিন শুভ ও পূর্ণিমা (মুক্তি প্রতীক্ষিত); ‘তারকাঁটা’য় মৌসুমী, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম এবং সর্বশেষ ‘সম্রাট’-এ অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস ও ইন্দ্রনীল সেনগুপ্ত।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প