‌‘রৌদ্রছায়া'র জন্য বৃষ্টি-শীত

বিনোদন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৮, ১৪:৫১আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৮:০৬

বৃষ্টির দৃশ্যের শুটিং। ছবি- সংগৃহীত নতুন ছবিতে কাজ করছেন নিরব হোসাইন। নাম ‘রৌদ্রছায়া। সঙ্গে আছেন চিত্রনায়িকা আইরিন। মজার বিষয় হচ্ছে, ছবির প্রয়োজনে শীত কিংবা পানি- কিছুই পরোয়া করছেন না পরিচালক বুলবুল জিলানীসহ এর কলাকুশলীরা।

বর্তমানে ছবিটি কাজ চলছে সিলেটে। সেখানে মধ্যরাতে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই কাজ করতে দেখা গেছে নিরব-আইরিনকে। এমনকি গত বৃহস্পতিবার কৃত্রিম বৃষ্টিতেও ভিজেছেন তারা।
নিরব জানান, শ্রীমঙ্গলে নোভেম ইকো রিসোর্টে তাদের বৃষ্টিতে ভেজার দৃশ্যধারণ করা হয়। সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত বৃষ্টিতে ভিজেছেন তারা। তবে শট দেওয়ার পরপরই কম্বলে বারবার নিজেকে উষ্ণ করতে হয়েছে।

‘রৌদ্রছায়া’র কাজ সম্পর্কে এ শিল্পী বলেন, ‘আসলে ছবির প্রয়োজনেই আমাদের অনেক কিছু করতে হয়। তাই এখানের ‘না’ বলার সুযোগ নেই। আমরা চাই দ্রুত ছবিটির কাজ শেষ হোক।’
জানা যায়, আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ছবিটির দৃশ্যধারণ করা হবে। চলতি বছরের শেষ ভাগে প্রেক্ষাগৃহে আসবে ‘রৌদ্রছায়া’। নিরব-আইরিন। ছবি- ফেসবুক

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প