ধারাবাহিক নাটক নিয়ে আসছেন জেসিয়া

বিনোদন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৮, ১৪:৩০আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৫:০৮

জেসিয়া। ছবি- বাংলা ট্রিবিউন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার আগেই বিজয়ী জেসিয়া ইসলামের অভিনয়ে হাতেখড়ি হয়েছিল। মাবরুর রশীদ বান্নাহর একটি স্বল্পদৈর্ঘ্যতে অভিনয় করেন তিনি। সেটা ছিল ছোট পরিসরে কাজ।

এবার এই আলোচিত মডেল বড় আকারে অভিনয়ে আসছেন। একুশে টিভির একটি ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এর নাম ‘ব্যাচেলর ডট কম’। খবরটি নিশ্চিত করেছেন জেসিয়া নিজেই।

নাটকটি পরিচালনা করেছেন ইফতেখার শুভ। আগামী মাস থেকে এর কাজ করবেন তিনি। নাটকে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে আমি এক ছাত্রীর চরিত্রে থাকব। যে কিনা মানসিকভাবে একটু অন্যরকম। থাকে ভার্সিটির হোস্টেলে।’

নাটকের গল্পে জেসিয়াকে মূলত দেখা যাবে মা হারা মেয়ের চরিত্রে। মা মারা যাওয়ার পর তার বাবা আবারও বিয়ে করেন। নতুন মাকে বাসায় নিয়ে আসলে তিনি নিজেদের বাড়ি ছেড়ে হোস্টেলে ওঠেন।

প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে জেসিয়া বললেন, ‘অভিনয়ের জন্য আলাদাভাবে কখনও গ্রুমিং করা হয়নি। তবে একটু অভিজ্ঞতা আমার হয়েছে। তাতে মনে হয়েছে আমি পারব। আর চরিত্রটি আমার সঙ্গে বেশ যায়। সমস্যা হবে না।’
‘ব্যাচেলর ডট কম’-এ বেশ কয়েকজন তারকাকে দেখা যাবে। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নিলয় আলমগীর, জোভান, নাদিয়া, আইরিন, তানিয়া বৃষ্টি, সিদ্দিক, মীম, বাঁধন, ফারুখ আহমেদ, আহমেদ রুবেল, বড়দা মিঠু, কাজী উজ্জল, তুলনা আল হারুন, ফারজানা রিক্তা। জেসিয়া। ছবি- বাংলা ট্রিবিউন

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প