অন্তর্জালে শাকিব-মিমের আইটেম সং

বিনোদন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৮, ২০:১৬আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ২০:৩৫

অন্তর্জালে শাকিব-মিমের আইটেম সং ‘আমি নেতা হবো’ ছবিটি প্রথম থেকেই নানা কারণে আলোচনায় ছিল। এবার এর পরতে যুক্ত হলো নতুন পাতা। কারণ ছবিটির জন্যই প্রথমবারের মতো আইটেম গানে অংশ নিয়েছেন শাকিব খান ও বিদ্যা সিনহা মিম।
গানটি আজ (১১ জানুয়ারি) রাতে কলকাতার এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। শিরোনাম ‘লাল লিপস্টিক’।
প্রিয় চ্যাটার্জির লেখা এ গানে সুর করেছেন আকাশ। গেয়েছেন তৃষা চ্যাটার্জি ও আকাশ। বলে রাখা ভালো, তারা প্রত্যেকেই কলকাতার!
তবে এমন গানে এভাবে বাংলাদেশের দুই তারকাকে আগে কখনও দেখা যায়নি। পুরো গানজুড়েই ছিল মিমের নাচ। সঙ্গে শাকিবও নাচের মঞ্চে উঠেছেন।
উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ ছবির কেন্দ্রীয় চরিত্রেও আছেন শাকিব-মিম। এটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।
উল্লেখ্য, শাকিব খান ও বিদ্যা সিনহা মিমের এটি দ্বিতীয় ছবি। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল তাদের ‘আমার প্রাণের প্রিয়া’। এর মধ্যে তাদের আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প