লোপার চিত্রনাট্য-নির্মাণে ‘আ ওয়েটার’

বিনোদন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৮, ১৮:১৮আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৩:০৪

‘আ ওয়েটার’ এর একটি দৃশ্য গানের মানুষ লোপা হোসেইন। তবে সংবাদ পাঠক-উপস্থাপক-লেখক হিসেবেও তার পরিচিতি বেশ। এবার বায়োগ্রাফিতে যোগ করলেন নতুন পরিচয়। নিজের ভাবনা, চিত্রনাট্যে নির্মাণ করলেন প্রামাণ্যচিত্র- ‘আ ওয়েটার’।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন তরুণকে ঘিরে তৈরি হয়েছে পুরো চিত্রটি। যিনি নিজের লেখাপড়া চালিয়ে নিতে বেছে নিয়েছেন রেস্তোরাঁর ওয়েটার জীবন। ক্লাসের ফাঁকে বন্ধু, স্বজন আর প্রেমিকার চোখ এড়িয়ে চালিয়ে যাচ্ছেন কাজটি। ওয়েটার হিসেবে প্রতিনিয়ত মেনে নিচ্ছেন ভোক্তাদের নানা তাচ্ছিল্য। এর মাঝেও সেই তরুণ স্বপ্ন দেখেন, বিসিএস ক্যাডার হয়ে চলমান ওয়েটার জীবনকে জয় করার।
এভাবেই ‘আ ওয়েটার’-এর গল্পটি উঠে এসেছে একজন তরুণের বাস্তব জীবনের ছায়া ধরে। ১০ মিনিট ব্যপ্তির এই প্রামাণ্যচিত্রের একাংশে সেই তরুণের সঙ্গেও কথা বলেছেন লোপা হোসেইন।
হৃদয়স্পর্শী এই বাস্তব গল্প তুলে আনা প্রসঙ্গে লোপা বলেন, ‘প্রায়ই আমাদের রেস্টুরেন্টে খেতে যাওয়া হয়। সেখানে আমাদের যত্ন করে খাবার পরিবেশন করে কিছু স্মার্ট, পরিপাটি পোশাকের ছেলে-মেয়ে। আমরা তাদের সেবা নেই, মাঝে মাঝে বিরক্ত হয়ে দু’কথা শুনিয়েও দেই। কিন্তু তাদের অনেকেরই যে রেস্টুরেন্টের বাইরে একটা সম্মানজনক জীবন আছে, তা নিয়ে ভেবেছি কখনও? মূলত আমার ভেতরে জমতে থাকা এমন প্রশ্ন থেকেই কাজটির জন্ম। আমার সঙ্গে কাজটি করতে যারা সমর্থন দিয়েছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা। দর্শক-সমালোচকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকলাম।’
‘আ ওয়েটার’ প্রামাণ্যচিত্রটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ তৈরি করেছেন লোপা হোসেইন। আর পরিচালনায় তার সঙ্গে আরও ছিলেন ময়ূখ বারৈ, সায়রা সামসিয়া, আবে হায়াত সৈকত, পান্থ বিহোস ও সুমাইয়া জামান।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দৃক আরেফীন, নীদ, মেঘ, নন্দিনী, মাইশা, জাহিদ ও হৃদি।
‘আ ওয়েটার’ ইউটিউবে উন্মুক্ত হয়েছে ১৭ জানুয়ারি। চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন এখনই-  

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান