নায়করাজকে নিয়ে গান

বিনোদন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৮, ১২:১৫আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৪:৪৯

রাজ্জাক ও সুমন কল্যাণ। ছবি- সংগৃহীত ২৩ জানুয়ারি বাংলা চলচ্চিত্রের নায়করাজ রাজ্জাকের জন্মদিন। দিনটি উপলক্ষে বিশেষ উপহার দিতে চান তার ভক্ত সংগীতশিল্পী সুমন কল্যাণ । বেঁধেছেন গান।
‘তুমি সূর্য, তুমি আলো/ আধারের পথে আগুন জ্বালো/ কালের যাত্রী তুমি, তোমার নাই তো শেষ/ তুমি নায়করাজ কোটি প্রাণের রেশ’-এমন কথায় গানটি লিখেছেন আবু সায়েম চৌধুরী। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর-সংগীতও করেছেন সুমন।
আজ (২২ জানুয়ারি) রাতে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হবে।

গায়ক সুমন কল্যাণ বললেন, ‘ছোটবেলা থেকেই আমি নায়করাজের ভক্ত। তিনিই আমার হিরো। তাই তাকে শ্রদ্ধা জানিয়ে গান তৈরি করেছি। আশা করি, পরবর্তী প্রজন্মও তার অবদান স্মরণ করে যাবে।’

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক