তাসকিনের নায়িকা শাহতাজ!

বিনোদন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৮, ১৩:৪১আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৯:০৫

ভিডিওতে তাসকিন ও শাহতাজ দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে প্রচুর প্রশংসিত হন তাসকিন রহমান। ছবিটিতে অসাধারণ অভিনয়ের কল্যাণে সারাদেশে ছড়িয়ে গেছে অস্ট্রেলিয়া প্রবাসী নীল চোখের এই যুবকের ফ্যান-ফলোয়ার। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। ব্যস্ত সময় পার করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ সিনেমার শুটিংয়ে। এখানে তাসকিন অভিনয় করছেন ভারতের শ্রাবন্তীর বিপরীতে।
তবে সেই চমক প্রকাশের আগেই তাসকিন রহমান হাজির হচ্ছেন নতুন আয়োজন নিয়ে। প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মডেল হলেন তিনি। অদিত রহমানের ‘বলে দাও’ শিরোনামের গানের ভিডিওতে দেখা যাবে তাকে। সম্প্রতি শুটিং হওয়া এই ভিডিওতে তাসকিনের নায়িকা হিসেবে কাজ করেছেন সময়ের আরেক আলোচিত মডেল-কণ্ঠশিল্পী শাহতাজ। যিনি মডেলিং-অভিনয়ের বাইরে ‘উড়ে যাই’ শিরোনামের গান গেয়ে ভালোই চমকে দিয়েছেন সবাইকে।
এবার আলোচিত এ দু’জনকেই দর্শক-শ্রোতারা পাচ্ছেন এক ফ্রেমে, একই গানে। ভিডিওতে দুজনের প্রাণবন্ত অভিনয় নতুন মাত্রা যোগ করেছে বলে জানান এর নির্মাতা। এটি নির্মাণ করেছেন তাসকিনেরই বড় ভাই জনপ্রিয় ভিডিও নির্মাতা তানিম রহমান অংশু। গানটির কথা লিখেছেন সোহেল আরমান। সুর করেছেন যৌথভাবে অদিত, হাসিব ও দোলা। সংগীতায়োজনে অদিত।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১ ফেব্রুয়ারি অদিত রহমান তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করবেন বলে জানান।
অদিত বলেন, ‘গানটি তৈরির পর অংশু ভাই ও আমি যে গল্পের কথা চিন্তা করি সেটার জন্য তাসকিনকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে। ভিডিওতে সে দুর্দান্ত অভিনয় করেছে। দেখলেই সবাই সেটা বুঝতে পারবেন। তাসকিনের কাজে আমরা মুগ্ধ। শাহতাজও দারুণ করেছে।’
অদিত আরও জানান, ভিডিওটির পোস্টার ও ভিডিও প্রমো ছাড়া হবে দু’একদিনের মধ্যেই।

শাহতাজের গান-ভিডিও:

/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প