নতুন আবহে নব্বই দশকের গান

বিনোদন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৮, ২০:২৫আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ১৬:১৪

ভিডিওতে টয়া ও অর্ণব ইমতিয়াজ বাবুর গাওয়া ৯০ দশকের সাড়া জাগানো অডিও গান ‘ও পরানের পাখিরে’। প্রায় তিন দশক পর এটি এবার আসছে নতুন আবহে।
কাজী ফারুক বাবুলের লেখা গানটির প্রথম চার লাইন রেখে তৈরি করা হয়েছে নতুন সংস্করণ। বাকি কথাগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন। খায়েম আহমেদের সংগীত পরিচালনা করা এ গানটি নতুনভাবে সংগীতায়োজন করেছেন তুহিন আহমেদ আল আমিন। গানটি গেয়েছেন বেলাল খান ও পূজা। র‌্যাপ করেছেন স্লিম কিড।
এতো গেল গানের খবর। এটি নিয়ে ভিডিও নির্মাণ করেছে সৈকত নাসিরের এস এ প্রোডাকশন। যার প্রমো প্রকাশিত হয়েছে ২৫ জানুয়ারি।
যেখানে নতুনভাবে হাজির হয়েছেন মডেল অর্ণব অন্তু ও টয়া। পুরো গানে নেচেছেন এই দুই মডেল।
গানটি প্রসঙ্গে অর্ণব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে আমরা মূলত নাচতে চেয়েছি। এর প্রভাব দর্শকরা মিউজিক ভিডিওতে পাবেন। আর এটি যেহেতু বিখ্যাত একটি পুরনো গান, তাই আমরা নতুন প্রজন্মের কথা মাথায় রেখে ভিডিওটি করেছি।’
গত বছরের শেষ দিকে বিএফডিসিতে এর শুটিং হয়। অর্ণব-টয়া ছাড়াও ভিডিওতে দুই কণ্ঠশিল্পী ও র‌্যাপার অংশ নিয়েছেন।
আগামী ৩১ জানুয়ারি পুরো গানটি এস এ প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে জানান ‘দেশা: দ্য লিডার’খ্যাত চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির।
গানটির প্রমো:

/এমআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প