১০০ ব্যান্ড নিয়ে অ্যালবাম

বিনোদন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৮, ০০:০৩আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৩:১৭

আবার অ্যালবামের প্রকাশনা। এর উদ্যোক্তারাই আনছে নতুন অ্যালবাম। ছবি- সংগৃহীত গত ডিসেম্বরে প্রকাশিত হয়েছিল ৯০ দশকের ৩৩ ব্যান্ডের গান নিয়ে মিশ্র অ্যালবাম 'আবার'। এটি বাজারে আনে প্রযোজনা প্রতিষ্ঠান আশিক মিউজিক।
প্রতিষ্ঠানটি এবার নতুন উদ্যোগ নিয়েছে। তারা প্রকাশ করবে ৬৪ জেলার স্থানীয় ও দেশের শীর্ষস্থানীয় ব্যান্ডের সমন্বয়ে বড় আকারের গানের প্রকাশনা। সব মিলিয়ে ১০০ ব্যান্ডের গানের সংগ্রহশালা হবে এটি। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘সমগ্র বাংলাদেশ’।

বিষয়টি জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার গহরে আশিক।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘নব্বইয়ের দশকে দেশের সব জেলাতেই ব্যান্ড নিয়ে আলাদা কার্যক্রম দেখা গেছে। তা এখন অনেকটাই স্তিমিত। এ উদ্যোগের মাধ্যমে জেলাভিত্তিক ব্যান্ডগুলোকে আবার চাঙ্গা করতে চাই। পাশাপাশি তাদেরও অসাধারণ সৃষ্টি আছে, তা তুলে ধরতে চাই।’
জানালেন, এখন পর্যন্ত প্রায় ২৪টি জেলার ব্যান্ড চূড়ান্ত করা হয়েছে। বাছাই প্রক্রিয়া চলছে। যারা আগ্রহী, তারা তাদের কাজ পাঠাতে পারবেন ‘আশিক মিউজিক’-এর ফেসবুক পেজ বা ই-মেইলে। বাছাই শেষ হলে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যান্ড তাদের সঙ্গে যুক্ত হবে। সব মিলেয়ে আগামী রোজার ঈদে অ্যালবাম প্রকাশ করার ইচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানটির।

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প