স্মৃতির গান-গল্প ‘কেউ তো ছিল’

বিনোদন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৮, ০৯:৩০আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ০৯:৩০

ভিডিওতে নিসা ও সোহেল মেহেদী একজন তরুণের প্রেম হয় তারই ছোট বোনের নাচের শিক্ষকের সঙ্গে। সময়ের বাস্তবতায় তরুণ চলে যান প্রবাসে। ছিন্ন হয় প্রেমের সম্পর্ক। দীর্ঘ বছর পর আবার দেশে আসেন প্রেমিক। একদিন ভাগনিকে নাচের স্কুলে নিয়ে যান। সেখানেই ফের দেখা হয় পুরানো প্রেমিকার সঙ্গে। ফেলে আসা দিন নিয়ে স্মৃতিকাতর হন দু’জনেই।
এমনই একটি গল্পে নির্মিত হয়েছে ‘কেউ তো ছিল’ গানের ভিডিও। গল্পটি লিখেছেন মৌমিতা বিশ্বাস।
‘কেউ তো ছিল খুব গোপনে/ তোমার মনের কাছে’ এমন কথার গানটি নিয়ে দর্শক-শ্রোতার সামনে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী সোহেল মেহেদী। তরুণ মুন্সীর কথা ও সুরে তৈরি গানটি প্রকাশ পাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে। এর ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এতে সোহেল মেহেদীর সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে অভিনেত্রী নিসাকে। আছেন শিশুশিল্পী সায়মাও।  
গানটি প্রসঙ্গে সোহেল মেহেদী বলেন, ‘প্রতিটি মানুষের জীবনেই প্রেমের স্মৃতি থাকে। এ গানের ভিডিওতে দুজন প্রেমিক-প্রেমিকার অতীত ও বর্তমানকে তুলে ধরা হয়েছে। আর গানটির কথা-সুরেও আছে গভীর আবেগ। আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’
ঢাকার অদূরে আমিন বাজারের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত ‘কেউ তো ছিল’ গানটি আগামী  ১ ফেব্রুয়ারি ডিএমএস-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। পাশাপাশি শ্রোতারা শুনতে পাবেন ধ্রুব মিউজিক স্টেশনের ওয়েবসাইট,  জিপি মিউজিক, রবি ইয়োন্ডার ও বাংলালিংক ভাইবে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প