দীপিকার চোখে আনন্দ অশ্রু

বিনোদন ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৮, ০০:০০আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ০০:০০

চোখ মুছছেন দীপিকা পাড়ুকোন মুহূর্তটা দীপিকা পাড়ুকোনের জন্য খুবই আবেগঘন। তার বাবা সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন আজীবন সম্মাননা পুরস্কার নিচ্ছেন। অতিথি সারিতে বসে এ দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি বলিউডের এই অভিনেত্রী। বাবার অর্জন দেখে অশ্রুসজল হয়ে যায় তার দুই নয়ন।

গত ২৯ জানুয়ারি দিল্লিতে মা উজালা ও বোন আনিশার সঙ্গে মিলে বাবার পুরস্কার উদযাপন করেছেন দীপিকা। ব্যাডমিন্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (বিএআই) তাকে আজীবন সম্মাননা দিয়েছে। সংগঠনটির সহ-সভাপতি ভেঙ্কাইয়া নাইডু এই পুরস্কার তুলে দেন প্রকাশকে।

উজালা, আনিশা, দীপিকা ও প্রকাশ পাড়ুকোন অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন দীপিকা। এরপর ফ্যানক্লাবগুলো ভেন্যুতে তোলা তার পরিবারের স্থিরচিত্র ছড়িয়ে দেয় অনলাইনে। ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও পাড়ুকোন পরিবারের সঙ্গে তোলা সেলফি শেয়ার করেছেন।

দীপিকা পাড়ুকোন ও আনিশা এদিকে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে নিজের ছবি ‘পদ্মাবত’ অবশেষে মুক্তি পেয়েছে। এতে ৩২ বছর বয়সী এই তারকার অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন সবাই। তাই তিনি আছেন ফুরফুরে মেজাজে। এখন পর্যন্ত এর আয় ছাড়িয়ে গেছে ১০০ কোটি রুপির ঘর।

দীপিকা পাড়ুকোন ও প্রকাশ পাড়ুকোন পরিবার এবং অতিথিরা তবে মালয়েশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে সঞ্জয়লীলা বানসালির ছবিটি। কারণ দেশটির মুসলিম সম্প্রদায় এর বিষয়বস্তুকে আপত্তিকর মনে করছে।

পিভি সিন্ধুর সেলফিতে দীপিকা পাড়ুকোনের পরিবার ১৫৪০ সালে সুফি মুহাম্মদ জয়সীর লেখা কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘পদ্মাবত’। রানি পদ্মিনীর প্রতি দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির মোহ তৈরি হওয়াকে ঘিরে এগিয়েছে এর কাহিনী। ছবিটি মুক্তি পায় গত ২৫ জানুয়ারি।

‘পদ্মাবত’ ছবিতে দীপিকা পাড়ুকোন সামনে বিশাল ভরদ্বাজের পরিচালনায় ‘স্বপ্না দিদি’ নামের একটি ছবির শুটিং শুরু করবেন দীপিকা।

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প