জাহিদ হাসানের টেনশনে শখ!

বিনোদন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৮, ০০:০৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৭

মিস্টার টেনশন’ নাটকে জাহিদ ও শখ। ছবি- সংগৃহীত এর আগেও বহুবার একই ফ্রেমে দেখা গেছে অভিনয়শিল্পী জাহিদ হাসান ও আনিকা কবির শখকে। তবে তা এক ঘণ্টার নাটক বা টেলিছবিতে।
এবারই প্রথম তারা একটি ধারাবাহিক নাটকে কাজ করলেন। নাম ‘মিস্টার টেনশন’। এখানে টেনশনদাতা হিসেবে আবির্ভাব ঘটবে জাহিদের। তার বিপরীতে অভিনয় করছেন শখ। বরেণ্য সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেন বুলু ক্যামেরার পেছনে কাজ করছেন। নাটকটি নির্দেশনা দিয়েছেন আদিবাসী মিজান।
নির্মাতারা জানান, গত ২৯ জানুয়ারি থেকে পূবাইলের নাটকটির শুটিং শুরু হয়েছে।

নাটক প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘মিস্টার টেনশন যেমন সবাইকে টেনশন দেয়, আবার সবার টেনশন নিজের মাথায় নিয়ে নেয়। এই ভূমিকায় আমাকে দেখা যাবে।’

আর শখ বললেন, ‌‘জাহিদ ভাই আমার প্রিয় অভিনেতাদের একজন। তার সঙ্গে কাজ করলে মজার মধ্যে যেমন দিন কাটে, তেমনি অনেক কিছু শেখাও যায়।’

‘মিস্টার টেনশন’ আগামী মার্চ মাস থেকে এনটিভিতে প্রচার হবে। আপাতত এর ৫২টি পর্ব নির্মিত হচ্ছে। মিস্টার টেনশন’ নাটকে জাহিদ ও শখ। ছবি- সংগৃহীত

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প