জেমস সাহানা অনুপমের ‘গান পিরিতি’

বিনোদন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৮

ঐশী, জেমস, ইমন, সাহানা ও অনুপম একসঙ্গে এবারই প্রথম শোনা যাবে দুই বাংলার অন্যতম তিন জনপ্রিয় শিল্পী জেমস, সাহানা বাজপেয়ী ও অনুপমের গান।
শিল্পীদের তালিকা এখানেই থামছে না। এতে আরও যুক্ত হবেন বাংলাদেশের ঐশী, কলকাতার ব্যান্ড ফসিলস, ইমন চক্রবর্তীসহ আরও অনেকে।
বিশ্ব ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে কলকাতার নজরুল মঞ্চে আয়োজন হচ্ছে ‘গান পিরিতি’ নামের এই কনসার্ট। এর আয়োজক কলকাতার চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। এটি তাদের প্রথম লাইভ মিউজিক্যাল কনসার্ট বলে জানা গেছে।
এদিকে বড় আয়োজনের এই বিশেষ কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন জেমস।
১৪ ফেব্রুয়ারি বিকাল পাঁচটায় কনসার্টটি শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প