কাদের জন্য শুভর সতর্কবার্তা?

বিনোদন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১২

শুভ তাড়াহুড়ো করা যাবে না, একটু আস্তে-ধীরে এগুতে বললেন ডি-রকস্টারখ্যাত গায়ক শুভ। এ সতর্কবাণী সামাজিক মাধ্যম ব্যবহার করা কিছু শিল্পীর জন্য। আর এটি তিনি বললেন গানে গানে।
মজার একটি গান গেয়েছেন শুভ। গানের নাম ‘আস্তে’। এটি গত ৩০ জানুয়ারি জিপি মিউজিকের ফ্যান পেজে প্রকাশিত হয়েছে।
গানটি সম্পর্কে শুভ বলেন, ‘এটি নিয়ে কিছু বিষয় আগেই পরিষ্কার করে নিতে চাই। প্রথমত, এই গানটির বিষয়বস্তু বা বক্তব্য কোনোভাবেই কাউকে ব্যক্তিগত আক্রমণের উদ্দেশ্যে নয়। যারা সৃষ্টিশীল কাজ করেন অনেকেই সোশ্যাল মিডিয়াকে প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করেন। এ গানটি এমন কিছু শ্রেণির মানুষকে বলা হয়েছে যারা কিনা সৃষ্টিশীল কাজগুলোকে খুব সহজে আয়ত্ত করা যায় বলে মনে করেন এবং আগ পিছ চিন্তা না করেই সোশ্যাল মিডিয়াতে লাইভে সরব হয়েছেন। তাদের এমন উপস্থিতি অনেকেরই বিরক্তির কারণ। এ গানের বিষয়বস্তু এমনই।’
‘আস্তে’ গানটির কথা লিখেছেন শাহান কবন্ধ। সুর ও সংগীত করেছেন মীর মাসুম। শুভ জানান, ১৩ ফেব্রুয়ারি গানটি ইউটিউবে অবমুক্ত হবে।
গানের লিংক: 

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প