‘জান্নাত’-এর টাইটেল গানে বাপ্পা-কোনাল

বিনোদন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৭

বাপ্পা ও কোনাল মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিতে যুক্ত হলেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও সোমনুর মনির কোনাল। সূত্রটা হলো গান। ছবির টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন এই দুই তারকা।

তাই ছবিতে নায়ক সাইমন সাদিক ও নায়িকা মাহিয়া মাহির ঠোঁটে তাদের গানটি পাওয়া যাবে। এর কথাগুলো এমন- তুমি জান্নাত পৃথিবীতে, তুমি বেহেস্ত ধরণীতে। গত ২ ফেব্রুয়ারি গানের রেকর্ডিং হয়েছে বলে জানালেন কোনাল।

তিনি বললেন, ‘প্লে-ব্যাক হলেও এতে সুফি ও কাওয়ালি ঘরানার সুর রয়েছে। এমন ধরনের গান এর আগে চলচ্চিত্রে আমার গাওয়া হয়নি। গানটি শুনলেই আলাদা একটা অনুভূতি হবে।’

এ গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। এর সুর ও সংগীত বুনেছেন ইমন সাহা।

তবে ‘জান্নাত’-এ বাপ্পা ও কোনালের একসঙ্গে গাওয়া প্রথম চলচ্চিত্রের গান নয়। এর আগে ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নায়করাজ রাজ্জাক নির্মাণ করেছিলেন ‘আয়না কাহিনী’ চলচ্চিত্র। সেখানেই তারা প্রথম একসঙ্গে কণ্ঠ দেন।

উল্লেখ্য, 'জান্নাত' ছবির প্রধান দুটি চরিত্রে দেখা যাবে মাহি ও সাইমনকে। এছাড়াও আছেন আলীরাজ, মিশা সওদাগর, শিমুল খান। ছবিটির কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান। এটি প্রযোজনা করছে এসএস মাল্টিমিডিয়া। জান্নাত ছবির দৃশ্যে মাহি ও সাইমন

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প