‘এমন কাজ এখানে আর হয়নি’

বিনোদন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৩

চলছে রোবট মারিয়ামের মেকআপ ‘এমন কাজ এখানে আর হয়নি’, দায়িত্ব নিয়েই কথাটি বললেন আশনা হাবিব ভাবনা। চলতি মাসের প্রথম তিনদিন (১, ২ ও ৩ ফেব্রুয়ারি) ‘নির্বাসন’ নামের এই টিভি ফিকশনের শুটিং হয়। যেখানে তিনি রোবট মারিয়াম চরিত্রে অভিনয় করেন।
নাটকটি টিভি দর্শকদের জন্য বিশেষ চমক- তার উদাহরণ টেনে ভাবনা জানান, এর গল্পটি রোবট কেন্দ্রিক। যার পুরো শুটিং হয়েছে রাজধানীর তেজগাঁওয়ের কোক ফ্যাক্টরিতে ব্যয়বহুল সেটে। যেখানে সাধারণত বিজ্ঞাপনের শুটিং হয়। এখানেই শেষ নয়, নাটকের অভিনয়শিল্পীদের ড্রেসআপ, গেটআপ, সংলাপ প্রক্ষেপণ ও অ্যাক্সপ্রেশন- সব কিছুতেই ছিল নতুনত্ব।
ভাবনা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোবটের চরিত্র আর করিনি আমি। এই চরিত্রে অভিনয় করাটা মোটেও আরামের ছিলো না। গেটআপের কারণে কান প্রায় বন্ধ ছিল টানা তিন দিন। বিশেষ একজোড়া জুতা পরে টানা প্রায় ২২ ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম। ভয়ংকর অভিজ্ঞতা হয়েছে কাজটি করতে গিয়ে। তাছাড়া ভিন্ন কণ্ঠে অভিনয় করাটাও ছিল চ্যালেঞ্জিং। সব মিলিয়ে এতে কাজ করতে গিয়ে প্রায় রোবট হয়ে গিয়েছিলাম।’
রোবট মারিয়াম চরিত্রে ভাবনা অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় নির্মাণাধীন এই বিশেষ নাটকে ভাবনা ছাড়াও অন্যতম দুই চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ ও শতাব্দী ওয়াদুদ।
শুটিংয়েই শেষ নয়, নির্মাতা জানান এই নাটকের অর্ধেক কাজ মাত্র শেষ হয়েছে! বাকিটা হবে অ্যানিমেশন আর গ্রাফিক্সের মাধ্যমে।
আসন্ন বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে ‘ভালোবাসার ফ্রেশ গল্প’ শিরোনামে ঢাকা-কলকাতার বিভিন্ন লোকেশনে চলছে ৬টি বিশেষ নাটকের শুটিং। আলফা-আই মিডিয়া প্রোডাকশনের ব্যানারে নির্মাণাধীন নাটকগুলোর মধ্যে অনিমেষ-ভাবনার ‘নির্বাসন’ ছাড়াও রয়েছে নুরুল আলম আতিকের ‘আমায় খুঁজোনা’, শিহাব শাহীনের ‘বাসস্টপ’, তানিম রহমান অংশুর ‘যখন বসন্ত’, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের ‘বি-স্বর্গ’ এবং গোলাম সোহরাব দোদুলের ‘হঠাৎ তুমি’। শুটিংয়ের ফাঁকে ভাবনা-শতাব্দীর সেলফি

/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প