ক্যাটরিনার বোনকে বেছে নিলেন সালমান!

বিনোদন ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৪

ইসাবেলে ও সালমান ‌‘বুম’ ক্যাটরিনা কাইফ অভিনীত প্রথম ছবি হলেও এ নায়িকা পাদপ্রদীপের আলোয় আসেন সালমান খানের সঙ্গে। ছবিটি ছিল ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’।
মূলত এটির মাধ্যমেই বলিউডে প্রথম হিট ছবির স্বাদ পান ক্যাট। দুজনার মধ্যে গড়ে ওঠা প্রেমের সম্পর্কটাও ইতিহাস এখন। এবার সেই সালমানের মাধ্যমেই বলিউড নায়িকা হিসেবে পা রাখতে যাচ্ছেন ক্যাটরিনার ছোট বোন ইসাবেলে।
তবে  ছবিতে সালমান সরাসরি যুক্ত থাকছেন না।
তিনি শুধু ইসাবেলের নামটি পৌঁছে দিয়েছেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের কাছে। তারা অনেকদিন ধরেই নতুন ছবির নায়িকা খুঁজছিলেন। এতে অভিনয় করছেন সালমান প্রযোজিত ‘হিরো’ ছবির নায়ক সুরোজ পাঞ্চলি। ছবিটির নাম ‘টাইম টু ডান্স’।
বিষয়টি নিশ্চিত করেছে বলিউড হাঙ্গামা, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম।
অন্যদিকে সালমানও টুইট করেছেন, ‘মুঝে লাড়কি মিল গ্যায়ি’।
যার ফলে শিগগিরই জুটি হয়ে আসছেন সুরোজ ও ইসাবেলে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প