মমর সঙ্গে তিনি কে?

বিনোদন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২২আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৫

মমো ও অপূর্ব। ছবি- নিথর মাহবুব মুখে সাদা রং মেখে দাঁড়িয়ে আছেন জনপ্রিয় এক অভিনেতা। গত বছরের সবচেয়ে আলোচিত নাটকটি তার। সে নাটকে অপূর্ব অভিনয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন।
কি, বের করা গেল এ শিল্পীর নামের হদিস? তিনি জিয়াউল ফারুক অপূর্ব। এবার আসছেন মূকাভিনেতার একটি চরিত্র নিয়ে। এতে তার বিপরীতে আছেন জাকিয়া বারী মম। শিহাব শাহীন পরিচালিত এ নাটকের নাম ‘বাসস্টপ’।
এর গল্পটা এমন, মাইম নিয়ে বড় কিছু একটা করবেন, এমন স্বপ্ন দেখেন অপূর্ব। কিন্তু তার জীবনে আর্থিক টানাপড়েন। মেসের ভাড়া ৫০০ টাকা কম দিয়ে তার বদলে বাজার করে দেন, কোনও বিলাসিতা করেন না, রেস্টুরেন্টে খান না, বিকালে যেন নাস্তা খেতে না হয় সে জন্য  দুপুরে দেরি করে খান।
এরইমধ্যে একটি ঘটনাকে কেন্দ্র করে বাসে একটি মেয়েকে ভালো লেগে যায় তার। পরবর্তীতে মেয়েটির সঙ্গে তার একাধিকবার দেখা হলেও নিজের অবস্থান বিবেচনা করে কিছু বলেন না অপূর্ব। সিদ্ধান্ত নেন, মাইমের মাধ্যমে মেয়েটিকে ভালোবাসার কথা জানাবেন তিনি।
এমনভাবেই মাইম নিয়ে হাজির হবেন এ অভিনেতা। অভিনয় নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে অপূর্বকে মাইম শিখতে হয়েছিল। তাকে এটি শিখিয়েছেন মূকাভিনেতা নিথর মাহবুব। এতে অপূর্বের গুরু হিসেবে অভিনয়ও করেছেন এই শিল্পী।
নাটকে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‌‘আমার অভিনয় জীবনে কখনও মূকাভিনেতার চরিত্রে কাজ করা হয়নি। এ নাটকের মাধ্যমে সেটা পূরণ হয়েছে। এমনকি অভিনয় শেষে মজা করার জন্য এ মেকআপেই বাসায় গিয়েছিলাম!’
‘বাসস্টপ’ নাটকটির শুটিং হয়েছে চলতি সপ্তাহে। এটি ভালোবাসা দিবসের বিশেষ নাটক হিসেবে প্রচার হবে। নাটকের কলাকুশলীরা। বাম থেকে নিথর মাহবুব, অপূর্ব, মম, সাজু খাদেম, আনন্দ

/এমআই/এম/এমওএফ
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প