রোমান্টিক তাসকিন, সঙ্গে শাহতাজ

বিনোদন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৪

একটি দৃশ্যে তাসকিন ও শাহতাজ দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে মন জয় করে নিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেতা তাসকিন রহমান।
ছবিটি দেখার পরই নীল চোখের এই যুবকের প্রতি অনেকেরই আগ্রহ জমেছে। তার সেই ভক্তদের জন্য এবার আরও একটি কাজ দেখার সুযোগ এলো। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে অদিত রহমানের ‘বলে দাও’ শিরোনামের গানের ভিডিও।
সেখানে মডেল শাহতাজকে নিয়ে হাজির হয়েছেন তাসকিন।
‘ঢাকা অ্যাটাক’-এর ভয়ংকর তাসকিনকে এখানে পাওয়া গেছে পুরোটাই উল্টো চরিত্রে। গানে এসেছেন রোমান্টিক এক যুবক হয়ে।
ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গানটির কথা লিখেছেন সোহেল আরমান। সুর করেছেন যৌথভাবে অদিত, হাসিব ও দোলা। সংগীতায়োজনে ছিলেন অদিত নিজেই।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গত ৪ ফেব্রুয়ারি গানটি ‘দেখো’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
গানের ভিডিওটি:

এদিকে তাসকিন রহমান মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ সিনেমার প্রথম পর্যায়ের শুটিংয়ে অংশ নিয়ে সম্প্রতি ফিরে গেছেন অস্ট্রেলিয়ায়। এই সিনেমায় তিনি অভিনয় করছেন ভারতের শ্রাবন্তীর বিপরীতে।

/এম/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প