ফিরেছেন কণ্ঠশিল্পী নীলু, সঙ্গে অন্তু-তানহা

বিনোদন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৮, ০০:১১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ০০:১১

শুটিংয়ে মডেল তানহা ও অন্তুর মাঝে কণ্ঠশিল্পী নীলুমখলেছুল ইসলাম নীলু। নব্বই দশকের আধুনিক বাংলা গানের অন্যতম একজন। সুখপাখি উড়ে গেছে, সাগরের নীল থেকে, তোমারই জন্যে, আমার যে দিকটায় তুমি, বরষার রিমঝিম- এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী তিনি।
লম্বা সময় ধরে নতুন গানে পাওয়া যায়নি এই গান অন্তপ্রাণ মানুষটিকে। তবে এই ভালোবাসা দিবস উপলক্ষে তিনি হাজির হলেন নতুন গান কণ্ঠে নিয়ে। বোনাস হিসেবে সঙ্গে রয়েছে গল্পনির্ভর একটি ভিডিও। যেখানে মডেল হয়েছেন অন্তু করিম ও তানহা।
‘তোমাকে ভুলে’ শিরোনামের এই বিশেষ গান-ভিডিওটি সম্প্রতি প্রকাশ পেয়েছে ডেডলাইন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। গানটিতে কণ্ঠের পাশাপাশি লিখেছেনও নীলু নিজেই। আর সংগীত পরিচালনা করেছেন অম্লান। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা।  
গানটি প্রসঙ্গে শিল্পী নীলু বলেন, ‘আমার গাওয়া ভালো গানের মধ্যে এটি একটি। গানের সঙ্গে মিল রেখে দারুণ একটি ভিডিও নির্মাণ করা হয়েছে। গান যেহেতু এখন শোনার পাশাপাশি দেখারও বিষয়, তাই আশাকরি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’
এদিকে মডেল অন্তু করিম বলেন, ‘অসাধারণ একটি গল্পনির্ভর কাজ। এখানে আমাকে দেখানো হয়েছে তরুণ থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত। দারুণ গেটআপ হয়েছে। নিজেকে দেখে নিজেই চমকে যাই এখন। প্রচুর সাড়া পাচ্ছি সবার কাছ থেকে।’
‘তোমাকে ভুলে’ গানটির ভিডিও:

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান