তন্ময় তানসেনের ‘নোনাজল’

বিনোদন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫৫

তন্ময় তানসেন।  ছবি- সিএমভি তন্ময় তানসেন। মূলত গানেরই লোক। যদিও মাঝের লম্বা সময় ডুবে ছিলেন নাটক-চলচ্চিত্র নির্মাণে। সম্প্রতি আবারও মঞ্চে ফিরেছেন ব্যান্ড ভাইকিংস নিয়ে। এবার তিনি প্রকাশ করলেন একক গানও। 
এই ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পেল ‘নোনাজল’ গান। এটা মূলত লিরিক্যাল ভিডিও। গানটির কথা লিখেছেন গালিব সরদার আর সুর-সংগীতায়োজন করেছেন এহসান রাহি। 
তন্ময় তানসেন বললেন, ‘সচরাচর নতুন গান করা হয় না। অনেকদিন পর নতুন একটা গান প্রকাশ পেয়েছে। চেষ্টা করেছি, ভালো কিছু করার। বাকিটা শ্রোতাদের ওপর ছেড়ে দিলাম। তারাই বিচার করবেন।’
‘নোনাজল’ নামের এই সিঙ্গেল নম্বরটি ১১ ফেব্রুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। এছাড়াও এটি দেশের মুঠোফোন অপারেটরদের গানের প্ল্যাটফর্মগুলোতে শুনতে পাওয়া যাচ্ছে।
তন্ময় জানালেন, শিগগিরই গানটির ভিডিও প্রকাশ করা হবে।

‘নোনাজল’ এর ইউটিউব লিংক: 

/এমআই/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প