অদ্ভুত পুলিশ কর্মকর্তা নাঈম

বিনোদন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩২

নাটকে নাঈম ও মম বিয়ে করেছেন পুলিশ কর্মকর্তা ফেরদৌস। কাজের ফাঁকে স্ত্রী প্রিয়ন্তীকে নিয়ে শপিং করেন, ঘুরে বেড়ান। আবার নিজেকে স্ত্রীর সঙ্গে মানিয়ে নিতে সেলফিও তোলেন।
কিন্তু স্বভাবে বেশ বদরাগী তিনি। আর এ কারণে স্ত্রী সবসময় তটস্থ থাকেন। স্বামীর হাত থেকে বাঁচতে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

একদিন ফেরদৌসের কিনে দেওয়া গহনা জুয়েলারি দোকানে ফেরত দিয়ে দোকানের সুদর্শন স্টাফকে নিয়ে পালিয়ে যান প্রিয়ন্তী। তারপর?

বাকিটা দেখা যাবে টেলিছবি ‘ফিরবে ভাবিনি’-তে। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে এটি। সেজান নূরের গল্প ভাবনায় টেলিছবিটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন মেহেদী হাসান জনি।
এতে পুলিশ কর্মকর্তা নাঈম, দোকানের স্টাফ অপূর্ব ও স্ত্রীর চরিত্রে আছেন মম। এছাড়াও অভিনয় করেছেন অনিক,বিরহী মোক্তার ও ইয়াসিন।

আগামী ১৫ ফেব্রুয়ারি ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিছবিটি। নাঈম, অপূর্ব ও মম

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প