পরীমনির ‌‘না’, অপুর ‘হ্যাঁ’

বিনোদন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৬

পরীমনি ও অপুুুু বিশ্বাস। ছবি: সংগৃহীত কথা ছিল ‘ওপারে চন্দ্রাবতী’ ছবিতে অভিনয় করবেন পরীমনি। এই মর্মে গেল সপ্তাহে তিনি চুক্তিবদ্ধ হন হাসিমুখেই। তবে অসুস্থতার কারণে তা আর হচ্ছে না। এর পরিবর্তে ছবিতে এবার যুক্ত হলেন অপু বিশ্বাস।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক রফিক শিকদার।
তিনি জানান, চিকিৎসকদের পরামর্শে আপাতত অভিনয় না করার সিদ্ধান্ত নেন পরীমনি। কারণ, মাত্রই তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। আপাতত কম কাজ করার ইচ্ছে তার।
এদিকে নায়িকা অপুর যুক্ত হওয়া নিয়ে রফিক শিকদার বলেন, ‌‘যেহেতু এ ছবিতে পরীমনি অভিনয় করছেন না, তাই পরিবর্তীতে নায়িকা খুঁজতে হলো আমাকে। ১২ ফেব্রুয়ারি চন্দ্রাবতী চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস। ১৫ ফেব্রুয়ারি ছবির মহরত অনুষ্ঠিত হবে।’
এদিকে এক সপ্তাহের ব্যবধানে পরীমনি অসুস্থ হয়ে ছবি থেকে ছিটকে পড়া এবং অপু বিশ্বাসের অন্তর্ভুক্তির বিষয়ে দু’জনের কারও স্পষ্ট মন্তব্য পাওয়া যায়নি।  
‘ওপারে চন্দ্রাবতী’ ছবির গল্প গড়ে উঠেছে দুই বাংলার প্রেম কাহিনি নিয়ে। রবীন্দ্র ভারতীতে অধ্যয়নরত দুইজন ছাত্র-ছাত্রীর প্রেম ও পরিবারের গল্প এটি।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প