পূর্ণদৈর্ঘ্যের বিরতিতে ওয়েব সিরিজ

বিনোদন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০২

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ঢাকার তাহসান, কলকাতার শ্রাবন্তী আর সিডনির তাসকিন রহমানকে নিয়ে নির্মাণ হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যদি একদিন’। এরমধ্যে প্রথম পর্যায়ের শুটিং শেষ করেছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। খানিক বিরতি নিয়ে প্রস্তুতি চলছে দ্বিতীয় পর্যায়ের শুটিংয়ের।
তবে সেই ফাঁকে এই ভালোবাসা দিবস উপলক্ষে তিনি একসঙ্গে প্রকাশ করেছেন দুটি ওয়েব সিরিজ।
এরমধ্যে একজোড়া তরুণ-তরুণীর প্রেম, খুনসুটি আর প্রাত্যহিক ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘এ জার্নি বাই লাভ’। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ। অন্যদিকে কয়েকজন কাছের বন্ধুর কাহিনি বলা হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্রেন্ডস’-এ। এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, নাদিয়া মিম,  তামিম মৃধা, তাসনুভা তিশা, সৌভিক আহমেদ, শামীম হাসান সরকারসহ আরও অনেকে।
বাংলাঢোলের প্রযোজনায় নির্মিত এ দুটি ওয়েব সিরিজ প্রকাশ পেয়েছে ১২ ফেব্রুয়ারি। যা উপভোগ করা যাচ্ছে যথাক্রমে রবি-এয়ারটেল স্ক্রিন ও বাংলাফ্লিক্সে।   
ওয়েব সিরিজ দুটি প্রসঙ্গে নির্মাতা রাজ বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে বিনোদন মাধ্যম। ওয়েব সিরিজের প্রতি আকৃষ্ট হচ্ছেন সবাই। দুটি সুন্দর ও সুস্থ ধারার ওয়েব সিরিজ দেখার জন্য দর্শককে আহ্বান করছি।’ সিরিজ দুটির স্থিরচিত্র

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প