ভালোবাসা বিশেষ

‘জ্বি, আমি প্রেম করছি’

নুসরাত ফারিয়া, চিত্রনায়িকা
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:০৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:০৪

নুসরাত ফারিয়া/ ছবি: সাজ্জাদ হোসেন সরাসরি, অকপট; নুসরাত ফারিয়া। যে প্রসঙ্গে আগে কখনও কোথাও এভাবে বলেননি তিনি- ‘জ্বি, আমি প্রেম করছি’।

প্রেমের বয়সটা মাত্র ১ বছর। ঢাকা টু কলকাতাতে দৌড়ঝাঁপের মধ্যেই ঘটে গেছে অন্যরকম সম্পর্ক। চুটিয়ে চলছে প্রেম।

‘সত্যিই আমি প্রেম করছি। আই অ্যাম ইন লাভ। মিডিয়ায় এ কথা বলতে মায়ের বারণ আছে। তবুও মনে হলো, বলি না। মায়ের একটু বকুনি না হয় শুনলামই।’

পত্রিকায় প্রেমিকের নাম জানাতে চাননি। ব্যবসায়ী না সেনা অফিসার- এমন প্রশ্নেও মাথা ঝাঁকুনি দিয়েছেন, ‘বলা যাবে না’।

জানা যায়, এক বছর আগে প্রেমিকের সঙ্গে পরিচয় হয় নুসরাত ফারিয়ার। ফেসবুকের চ্যাট বক্স, ফোনে সে সময় অল্প অল্প করে সময় দিতে থাকেন। একটা সময় বুঝতে পারেন, তিনি আসলে প্রেমে পড়েছেন। প্রেম করছেন।

মায়ের বিধিনিষেধ আছে, তাই এই মুহূর্তে প্রেমিকের নাম বলতে চাননি। তবে সামনের কোনও দিবসে সেটাও বলে দেবেন বলে জানালেন, দুই বাংলায় জনপ্রিয় এই সিনে নায়িকা।

/এমআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প