রেস থ্রি: এক দৃশ্যের শুটিং ১০ দিন!

বিনোদন ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১০

সালমান ও জ্যাকুলিনসালমান খান ও জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত ‘রেস থ্রি’ ছবির কলাকুশলীরা কয়েকদিন ধরে থাইল্যান্ডের ব্যাংককে আছেন। সেখানে একটি প্রেমের গানের শুটিং হয়েছে। এবার মারামারির পালা!
জানা গেছে, এ ছবির ধুন্ধুমার একটি অ্যাকশন দৃশ্যের কাজ ১০ দিনে সম্পন্ন করার পরিকল্পনা সাজিয়েছেন পরিচালক রেমো ডি’সুজা। কারণ এই দৃশ্যই ‘রেস থ্রি’র ক্লাইমেক্স।
সালমান ও জ্যাকুলিন আগামী সপ্তাহে যাবেন কাঞ্চনবুরি প্রদেশের বন-জঙ্গলে। সেখানে ঘন ঝোপঝাড়ে দৌড়াতে দেখা যাবে তাদের। দুই তারকার পিছু নেবে ভিলেনরা।
মারামারির দৃশ্যটির জন্য চার মাস প্রস্তুতি নিয়েছেন জ্যাকুলিন। ৩২ বছর বয়সী এই তারকাকে প্রশিক্ষণ দিয়েছেন নম্রতা পুরোহিত। এর মধ্যে ছিল মিক্সড মার্শাল আর্টস, থাই বক্সিং ও কিকবক্সিং।
‘রেস থ্রি’ ছবিতে আরও আছেন ববি দেওল, ডেইজি শাহ, সাকিব সেলিম, অনিল কাপুর। ছবিটি মুক্তি পাবে এ বছরের রোজার ঈদে।

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প