স্নাতক পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ তৈরি নিয়ে পঞ্চমবারের মতো শুরু হচ্ছে ‘ইয়াং লিডারস প্রোগ্রাম’ (ওয়াইএলপি)।
এই আয়োজনে সরাসরি অংশ নেওয়ার জন্য আজ (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশের সাতটি বিভাগের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য নিবন্ধন প্রক্রিয়া চালু হয়েছে।
এর যৌথ আয়োজক চ্যানেল আই ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সহযোগিতায় আছে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। প্রতিযোগিতার অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে আছে বাংলা ট্রিবিউন।
এ উপলক্ষে গতকাল রবিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর চ্যানেল আইয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। এতে কথা বলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ওয়াইএলপি-এর প্রধান বিচারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুকতাদির।
সংবাদ সম্মেলনের জানানো হয়, বাছাই পর্বে ‘ওয়াইএলপি’-এর একটি প্রতিনিধি দল কাজ করবে। তারা পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে তথ্য আদান-প্রদানের মধ্য দিয়ে প্রাথমিকভাবে মেধাবীদের নির্বাচন করবেন। এ পর্যায়ে ১০০ জনকে বাছাই করা হবে। তারা পরবর্তীতে অংশ নেবেন মৌখিক পরীক্ষায়। উত্তীর্ণ ৪০-৫০ জনকে নিয়ে শুরু হবে অনুষ্ঠানের মূলপর্ব।
এগুলো প্রচার হবে চ্যানেল আইয়ের পর্দায়।



