৫০০ কোটি ছাড়িয়ে গেল ‘পদ্মাবত’

বিনোদন ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৩

পদ্মাবত-এ দীপিকাদীপিকা পাড়ুকোনের ‘পদ্মাবত’ এখন বিশ্বজয় করতে চলেছে। চলতি বছরের সবচেয়ে বেশি আয়ের এ ছবি বিশ্বব্যাপী ব্যবসা করেছে ৫০০ কোটি টাকা।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ছবিটি এখন ভারতীয় ব্লকব্লাস্টার ‘বাহুবলী’ ও ‘দঙ্গল’-এর মতো বিশ্ববাজারে লড়াই করছে।
তারা জানায়, চলতি সপ্তাহে ছবিটি ৫০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে।
অথচ দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শহিদ কাপুর অভিনীত সঞ্জয়লীলা বানসালি পরিচালিত এ ছবিটির মুক্তি নিয়েই ছিল ঘোর সন্দেহ।  ১৯০ কোটির রুপিতে নির্মিত ছবিটি নিয়ে ইতোমধ্যে হয়েছে লঙ্কাকাণ্ডও।
ছবির শুটিংয়ের সময় তাদের সেটে দুইবার ভয়াবহ হামলা হয়েছে। ভারতীয় রাজপুতরা প্রহারও করেছে বানসালিকে। ছবির মাধ্যমে তাদের রানি পদ্মাবতীকে অপমান ও ইতিহাস বিকৃত করা হয়েছে- এমন অভিযোগ তুলেছে। এজন্য আঞ্চলিক বিজেপি পরিচালক বানসালি ও দীপিকার মাথার জন্যে পুরস্কারও ঘোষণা করেছিল।
তবে বাণিজ্যিক সাফল্যের পর ছবির তারকারা হয়তো এই সব ব্যথা ভুলে যাবেন। ছবিটি গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে।
সূত্র: জি-নিউজ

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প