নাবিলা-অনুপম: দু’জনে প্রথম

বিনোদন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪৯

ভিডিওতে নাবিলা-অনুপম অনুপম রায়। সম্ভবত তিনিই একমাত্র, যিনি বাংলাদেশের শত প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এ পর্যন্ত। কলকাতার এই সময়ের উল্লেখযোগ্য অন্য কোনও শিল্পী এভাবে ফেরাতে পারেননি বাংলাদেশের দর্শক-শ্রোতাদের কাছে পাওয়ার লোভ।
তবে অনুপমের প্রতি এমন ধারণার অবসান ঘটতে যাচ্ছে শিগগিরই। প্রথমবারের মতো গান বাঁধলেন বাংলাদেশের জন্য। নিজের কথা-সুর-সংগীতে তৈরি এই গানটির বিষয়টাও বাংলাদেশ। ‘বাংলাদেশের মেয়ে’ নামের এই গানটির রেকর্ডিং শেষে নির্মিত হয়েছে একটি ভিডিও-ও। যেখানে মডেল হিসেবেও থাকছেন তিনি। আর তার বিপরীতে ‘বাংলাদেশের মেয়ে’র চরিত্রে বিশেষ চমক হিসেবে ধরা দিচ্ছেন ‘আয়নাবাজি’খ্যাত মডেল-উপস্থাপক নাবিলা। জানা গেছে, প্রায় হাজার অফারের বিপরীতে মিউজিক ভিডিওতে এটাই তার প্রথম উপস্থিতি!
‘ওগো বাংলাদেশের মেয়ে/ তুমি অনেক কথাই বললে আমায়, আমার দিকে চেয়ে/ ভালোবেসে আমি ফেলেছি, জানাতে চাইছি লজ্জার মাথা খেয়ে...’- এমন কথার গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহিরয়ার পলক। পৃষ্ঠপোষকতায় ছিল প্রাণ ডাল। সম্প্রতি গানটির একটি ট্রেলার ইউটিউবে প্রকাশ করেছে এর প্রযোজনা প্রতিষ্ঠান ই-টিউনস এন্টারটেইনমেন্ট। যেখানে কিছু রোমান্টিক দৃশ্যে দেখা গেছে অনুপম-নাবিলার রোমান্টিক রসায়ন।

কাজটি প্রসঙ্গে অনুপমের এখনও কোনও মন্তব্য সংগ্রহ করা যায়নি। তবে নাবিলা বলেন, ‘‌অনুপম রায়ের গানের ভক্ত আমি। সে জন্যই কাজটি করা। কথা দিতে পারি, এটাই আমার প্রথম এবং শেষ মিউজিক ভিডিও। শুটিংয়ের পুরো সময়টায় অনুপমের আন্তরিক উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। গানটিও তেমনই। ভিডিওটা সবার ভালো লাগলেই স্বস্তি পাবো।’

এদিকে এই কাজটি নাবিলার ভাষ্যে ‘শেষ মিউজিক ভিডিও’ বলা হলেও অনুপমের ক্ষেত্রে হতে পারে ‘সবে তো শুরু’। এমনটাই বলাবলি করছেন সংগীত সংশ্লিষ্টরা।
জানা গেছে, শিগগিরই পুরো ভিডিওটি প্রকাশ পাচ্ছে ইউটিউবে।

/এস/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প