অন্তর্জালে আয়েশার ‘অভিমানী মন’

বিনোদন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৪ আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৯

আয়েশা মৌসুমী/ ছবি: মানস সেন গেল ২ বছরে দু’টি করে মাত্র ৪টি মৌলিক গান প্রকাশ পেয়েছে আয়েশা মৌসুমীর। ২০১৮ সালের জানুয়ারিতে ক্যারিয়ারের ৩ বছরে পা রেখে জোরকণ্ঠে জানালেন- এ বছর মোট ১৮টি মৌলিক গান প্রকাশ করবেন তিনি!
২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় যার শুরুটা হলো ‘অভিমানী মন’ প্রকাশের মধ্য দিয়ে।
মুনরাসীনের লেখা গানটির সুর-সংগীতায়োজন করেছেন মেহেদী হাসান। গানটি পিওর মেলো রক। কথাগুলো অভিমানের। গানটির ভিডিও নির্মাণ করেছেন মঞ্জু আহমেদ। এতে আয়েশার বিপরীতে মডেল হয়েছেন আদিব। নির্মাণ হয়েছে কক্সবাজার সৈকতে।

আর ভিডিওটি প্রকাশ পেয়েছে স্বনামধন্য প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
আয়েশা বলেন, ‘আমি সচরাচর মঞ্চে ফোক ঘরানার গানই পরিবেশন করি। কিন্তু এবার পুরো মেলো রক গাইলাম। ভিডিওটিতে আমার নতুন কণ্ঠের পাশাপাশি নতুন আমাকেও দেখতে পাবেন দর্শক-শ্রোতারা।’
বলে রাখা সঙ্গত, ২০১২ সালে চ্যানেল নাইনের রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস’-এর মাধ্যমে আয়েশা মৌসুমীর প্রথম পরিচিতি ঘটে। মাঝে ৩ বছরের বিরতি শেষে ২০১৫ সালে সবাইকে চমকে দেন ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে’ শিরোনামের রিমেক গানটি কণ্ঠে তুলে।
‘অভিমানী মন’ এর ভিডিও লিংক:

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত
নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
‘নটি’ বনাম ‘ন্যাস্টি’, জেনিফার অ্যানিস্টন-জেনার সিনেমার নাম নিয়ে দ্বন্দ্ব
‘নটি’ বনাম ‘ন্যাস্টি’, জেনিফার অ্যানিস্টন-জেনার সিনেমার নাম নিয়ে দ্বন্দ্ব
শাহরুখের ‘কিং’ ট্রেলার তৈরিতে বড় চ্যালেঞ্জ কী
শাহরুখের ‘কিং’ ট্রেলার তৈরিতে বড় চ্যালেঞ্জ কী