বছর পেরিয়ে ধ্রুব মিউজিক স্টেশন

বিনোদন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩১

অতিথিদের নিয়ে জন্মদিনের কেক কাটছেন স্টেশনের মালিক ধ্রুব গুহ দিন-মাস পেরিয়ে গান প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) পার করলো বছর। শুধু পার করাই নয়, দেশীয় সংগীতাঙ্গনে গেল এক বছরে নিজেদের কার্যক্রম দিয়ে সর্বাধিক আলোচনায় ছিল এই প্রতিষ্ঠানটি।
কণ্ঠশিল্পী ধ্রুব গুহ’র উদ্যোগে গত বছর ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম। সে হিসেবে গতকাল (২৫ ফেব্রুয়ারি) আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে বিশেষ এই দিনটিকে স্মরণ করলেন সংশ্লিষ্টরা। রাজধানীর সেভেনহিল রেস্তোরাঁয় এদিন সন্ধ্যায় হাজির ছিলেন দেশের অনেক সংগীত তারকা।
এরমধ্যে রয়েছেন ফেরদৌস ওয়াহিদ, নাজির মাহমুদ, আসিফ, আঁখি আলমগীর, হাবিব, কণা, সুজন আরিফ, কিশোর, ইমরান, বেলাল খান, জুয়েল মোর্শেদ, সালমা, প্রতীক হাসান, প্রীতম হাসান, কর্নিয়া, পূজা, বেলি, শান, তানজীব সারোয়ার, তরুণ মুন্সী, লুৎফর হাসান, ইলিয়াস হোসাইন, মিলন, সোহেল মেহেদী, গীতিকবি জুলফিকার রাসেল, মারজুক রাসেল, আহমেদ রিজভী, এমআইবি’র মহাসচিব এসকে সাহেদ আলী পাপ্পুসহ অনেকেই।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্ণধার ধ্রুব গুহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘দেশের সব গুণী শিল্পীদের নিয়ে আগামীতে কাজ করবো আমরা। পাশাপাশি নতুন প্রতিভাবানদের নিয়ে কাজ করা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানের শেষ দিকে এসে গেল এক বছরে ডিএমএস-এর ব্যানারে প্রকাশ হওয়া সফল গান-ভিডিও সংশ্লিষ্টদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। বক্তব্য রাখছেন প্রতিষ্ঠানের কর্ণধার ধ্রুব গুহ

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প