অনিল কাপুরের বাড়িতে এসেছে সেই নবদম্পতি (ফটো ফিচার)

বিনোদন ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১১

শ্রীদেবী (১৯৬৩-২০১৮) দুবাইতে শ্রীদেবীর মরদেহের পোস্টমর্টেম জটিলতা কেটে গেছে। কাপুর পরিবারের ঘনিষ্ঠজন অমর সিং ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে আজ (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিশ্চিত করেই জানালেন, শ্রীদেবী মরদেহ ভারতীয় সময় মধ্যরাতে এসে পৌঁছাবে। তবে শেষকৃত্য অনুষ্ঠানের বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।
এদিকে এমন ঘোষণার খানিক পরেই স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে অনিল কাপুরের বাসভবনে এসে পৌঁছান সেই নবদম্পতি মোহিত-অন্তরা। যাদের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতেই শ্রীদেবী উড়ে গেছেন দুবাইতে। অনিল কাপুরের বাড়ির সামনে গাড়ি থেকে নামছেন নবদম্পতি
এদিকে গতকাল থেকেই অনিলের বাড়িতে জড়ো হতে লাগলেন বলিউডের প্রায় সর্বস্তরের তারকা। বাড়ির বাইরে ভিড় জমেছে অগুনতি ভক্তের। ছবিতে দেখা যাক আগত তারকাদের মলিন মুখ- টাবু জয়াপ্রদা মাধুরী দীক্ষিত রণবীর-দীপিকা ফারহান আক্তার রেখা বনি কাপুরের মা নির্মলা কাপুর ফারাহ খান করণ জোহর সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান মনীষ মালহোত্রা মায়ের সঙ্গে শ্রুতি হাসান কমল হাসান অনিল কাপুরের বাড়ির বাইরের দৃশ্য, যেখানে আনা হবে শ্রীদেবীর মরদেহ

/এমএম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প