‘আবোল-তাবোল’ উৎসবে থাকছেন তারা

বিনোদন রিপোর্ট
০১ মার্চ ২০১৮, ১৪:২৭আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৪:৫২

উৎসবের অতিথিরা স্বনামধন্য শিশু সংগঠন ‘আবোল-তাবোল’ পূর্ণ করেছে প্রতিষ্ঠার ২৫ বছর। ‘তুমি যাবে ভাই, যাবে মোর সাথে’- পল্লীকবি জসীমউদদীনের মধুর এই চরণ নিয়ে আজ (১ মার্চ) থেকে রাজবাড়ীতে অনুষ্ঠিত হচ্ছে সংগঠনটির রজতজয়ন্তী উৎসব।

তিন দিনব্যাপী এই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা রোজিনা, অভিনেতা খায়রুল আলম সবুজ, অভিনেত্রী আফরোজা বানু, আজমেরী হক বাঁধন, নাট্যনির্মাতা অরুণ চৌধুরীসহ অনেকেই।
উৎসবে থাকছে মনোজ্ঞ শোভাযাত্রা, অতিথি তারকাদের সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়। আরও থাকছে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা, নবীন-প্রবীণ আবোল-তাবোল সদস্যদের স্মৃতিচারণসহ আরও অনেক আয়োজন।
সংগঠনের সভাপতি এড. দেবাহুতি চক্রবর্তী বলেন, ‘২৫ বছর উদযাপনে দেশে ও দেশের বাইরে বিভিন্ন সেক্টরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব আবোল-তাবোল সদস্যদের মিলনমেলায় মুখর হবে রাজবাড়ী। একটি শিশু সংগঠন হিসেবে এই দীর্ঘ যাত্রা ছিল অনেকাংশে আনন্দের।’
রাজবাড়ীর বড়পুল এলাকায় ‘আবোল-তাবোল’ সংগঠনের নিজস্ব ভবনে অনুষ্ঠিত এই উৎসবের তিন দিনে তিনটি পর্বে ভাগ করা হয়েছে এই অনুষ্ঠান। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০ পর্যন্ত চলবে মূল অনুষ্ঠান।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প