চলচ্চিত্র শিল্পীদের স্বাস্থ্যসেবায় চুক্তি

বিনোদন রিপোর্ট
০৫ মার্চ ২০১৮, ১৩:১১আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১৬:৪৩

চুক্তিপত্র স্বাক্ষরের পর। ছবি জায়েদ খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যদের জন্য এবার স্বাস্থ্যবিষয়ক বিশেষ উদ্যোগ নেওয়া হলো। বেসরকারি প্রতিষ্ঠান ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে সমিতি।
যার ফলে চলচ্চিত্র শিল্পীদের জন্য পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশের মতো ছাড় দেবে হাসপাতালটিতে। এছাড়াও শিল্পীদের অন্যান্য স্বাস্থ্য সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেবে তারা।
১ মার্চ বিএফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর করেন সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। এসময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক সোহেল রানা, সমিতির সহ-সভাপতি রিয়াজ, কার্যনির্বাহী কমিটির সদস্য পপি ও ইনসাফ বারাকাহ হাসপাতালের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেনসহ অনেকে।
জায়েদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্বাস্থ্যসেবার পাশাপাশি এখন থেকে আর্থিকভাবে অসচ্ছল চলচ্চিত্র শিল্পীরা হাসপাতালটিতে বিশেষ সুবিধা পাবেন।’

উল্লেখ্য, কিছুদিন আগে হাসপাতালটি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সঙ্গে একই ধরনের চুক্তি করে। সে চুক্তির আওতায় স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষ সুবিধা পাচ্ছেন নির্মাতারা।

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প