গুরুতর অসুস্থ ওমর সানী, হাসপাতালে ভর্তি

বিনোদন রিপোর্ট
০৫ মার্চ ২০১৮, ১৯:১৯আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১২:৪১

ওমর সানী। ছবি- সংগৃহীত একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানীকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে।
এখন তার হার্টে রিং পরানো হচ্ছে বলে জানিয়েছেন নায়কের ছেলে ফারদিন এহসান। আজ (৫ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে তিনি বলেন, ‘এখন বাবার হার্টে রিং পরানো হচ্ছে। চিকিৎসকরা বলেছেন সবকিছু নিয়ন্ত্রণে আছে।’

জানা যায়, দুপুরে চেকআপের জন্য ওমর সানী হাসপাতালটিতে যান। তবে তার আগে কিছুটা অসুস্থতা অনুভব করছিলেন তিনি। চেকআপের পর চিকিৎসকরা ব্লকের বিষয়টি নিশ্চিত হন। সঙ্গে সঙ্গে রিং পরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এই মুহূর্তে সানীর সঙ্গে আছেন তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও তাদের দুই সন্তান। তারা সানীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প