প্রযোজক পরীমনি, ব্যানার সোনার তরী

বিনোদন রিপোর্ট
০৯ মার্চ ২০১৮, ০০:৩১আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৬:৩১

পরীমনি চলচ্চিত্র প্রযোজনায় আসছেন চিত্রনায়িকা পরীমনি। ব্যানারের নাম রেখেছেন সোনার তরী মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে থাকছেন তিনি। এর বেশি জানা যায়নি এখনও।
তবে প্রযোজক হিসেবে এরমধ্যে সবকিছু গোছগাছ করে ফেলেছেন। আজ (৯ মার্চ) বিকালে বিএফডিসি’র ৭ নম্বর ফ্লোরে এর আনুষ্ঠানিক ঘোষণা ও প্রতিষ্ঠানটির লগো উন্মোচন করবেন আলোচিত এই নায়িকা।
জানা যায়, পরীর প্রিয়কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে প্রযোজনা প্রতিষ্ঠানটির নাম ঠিক করেছেন।
এ প্রসঙ্গে আগাম কোনও মন্তব্য করতে না চাইলেও আজকের আয়োজনের দাওয়াতপত্রে পরীমনি এভাবে লেখেন, খুব ছোটবেলায় পড়েছি ‘আ গুড স্টার্টস মিনস হাফ ডান’- কথাটি এখনও মনে আছে বলেই ‘সোনার তরী’র শুরুটা আপনাদের সাথে নিয়ে করতে চাই।
এদিকে, পরীমনি এখন বেশ সুস্থ। কিছুদিন আগে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এজন্য একটি ছবি থেকে নিজেকে প্রত্যাহারও করে নেন। প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণার মাধ্যমে তিনি আবার কাজে যুক্ত হচ্ছেন।
পরীর উল্লেখযোগ্য মুক্তিপ্রতীক্ষিত (৬ এপ্রিল) ছবির মধ্যে রয়েছে গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প