তৌকীরের সিনেমায় ‘লগান’খ্যাত অভিনেতা

বিনোদন রিপোর্ট
১৩ মার্চ ২০১৮, ১৯:১৪আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৮:৫০

শুটিংয়ের একটি দৃশ্যে তিশা-সিয়ামের সামনে যশপাল (ডানে)১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে তৌকীর আহমেদ নির্মাণ করছেন নতুন ছবি ‘ফাগুন হাওয়া’। যেখানে অন্যতম চরিত্রে অভিনয় করছেন আমির খানের ‘লগান’খ্যাত অভিনেতা যশপাল শর্মা।
১০ মার্চ থেকে খুলনায় শুরু হয়েছে এর কাজ। এতে অংশ নিয়েছেন ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। তাদের সঙ্গে যোগ দিয়েছেন যশপাল শর্মাও। তাকে পাকিস্তানি পুলিশ কর্মকর্তা হিসেবে দেখা যাবে এই ছবিতে।
১৩ মার্চ দুপুরে তৌকীর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খুব সুন্দরভাবে কাজ এগুচ্ছে। এখানে তিশা, সিয়াম, বলিউডের যশপালসহ অনেকেই আছেন। আমি এখন শুটিংয়ের মধ্যে আছি। বিস্তারিত পরে বলতে পারব।’
যশপাল শর্মা (ফাইল ছবি), শুটিংয়ের ফাঁকে চেয়ারে বসে শট বুঝে নিচ্ছেনখুলনার পাইকগাছায় ১০ মার্চ থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এখানেই ২৪ মার্চ পর্যন্ত চলবে প্রথম পর্যায়ের কাজ।
আর ২৭ মার্চ থেকে ঢাকায় বাকি শুটিং শুরু হবে। ছবিতে নাসির চরিত্রে সিয়াম ও দীপ্তি চরিত্রে অভিনয় করছেন তিশা।
প্রসঙ্গত, যশপাল শর্মার বাংলাদেশে এটাই প্রথম সিনেমা। আমির খানের ‘লগান’ দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন এই অভিনেতা। এরপর ‘গঙ্গাজল’, ‘রিস্ক’, ‘সিং ই কিং’, ‘গ্যাংস অব ওয়াসেপুর’সহ এমন অনেক বলিউডের ছবিতে নানামাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে দাগ কেটে রেখেছেন তিনি।‘লগান’ ছবিতে আমির খানের সঙ্গে যশপাল শর্মা

/এমআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প