শবনম ফারিয়া: ১৯৭১ থেকে ২০১৮

বিনোদন রিপোর্ট
১৮ মার্চ ২০১৮, ১৫:২২আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৫:৩২

২০১৮ সাল ও ১৯৭১ সালের সাজে শবনম ফারিয়া ১৯৭১ থেকে ২০১৮; অনেকগুলো বছর। কিন্তু সেই ৭১’এর একটি বছরের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন একজন নারী। সেই নারীর ভূমিকায় দেখা যাবে শবনম ফারিয়াকে।
স্বাধীনতা দিবস উপলক্ষে ‘তোমার ভয় নেই মা’ নামের এই বিশেষ নাটকে ফারিয়ার বিপরীতে আছেন রওনক হাসান।
এটি পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল। পরিচালক জানান, নাটকটি স্বাধীনতা দিবস (২৬ মার্চ) রাতেই প্রচার হবে। এটি দেখানো হবে বাংলাভিশনে।
এদিকে নাটকের গল্প সম্পর্কে জানা যায়, এতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের একটি বিশেষ দিক দেখানো হবে। একটি মুক্তিযোদ্ধা পরিবারকে দেখা যাবে।
শবনম ফারিয়া বললেন, ‘আমি এখানে মুক্তিযোদ্ধার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। মুক্তিযোদ্ধা হিসেবে আছেন রওনক হাসান।’
অন্যদিকে এতে রাজাকার হিসেবে থাকছেন অভিনেতা রাশেদ মামুন অপু। শুটিংয়ের ফাঁকে অপুর সেলফিতে শবনম ও রওনক

/এমআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প