রোহিঙ্গাদের নিয়ে সৈয়দ আবদুল হাদীর গান-ভিডিও

বিনোদন রিপোর্ট
২০ মার্চ ২০১৮, ১৯:২৮আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৪:৩৫

সৈয়দ আবদুল হাদী ও রোহিঙ্গাদের করুণ দৃশ্য ‘মানুষের খুনে খুনে নদী হলো লাল/ বিস্ময়ে হতবাক এই মহাকাল/ জগতের বুকে এতো বীভৎস রূপ/ বিশ্ব বিবেক আজ তবু নিশ্চুপ’— এমন কথায় রোহিঙ্গাদের নিয়ে মানবতার গান গেয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী।
২০ মার্চ বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ‘বিশ্ব বিবেক’ গানটির অফিসিয়াল ভিডিও। এতে অংশ নিয়েছেন শিল্পী নিজেই।
গানটি নিয়ে সৈয়দ আবদুল হাদী বলেন, ‘বিশ্বব্যাপী দুর্যোগ চলছে। মানবতার অবমাননা ঘটনা ঘটছে। একবিংশ শতাব্দীতে এসেও এসব দেখতে হচ্ছে। মানবতার অপমান সহ্য করার মতো নয়। এসব নিয়েই এই গান। চলমান রোহিঙ্গা সমস্যার কথা মাথায় রেখে সময়োপযোগী এই গানটি করা হয়েছে।’
‘বিশ্ব বিবেক’ গানটি লিখেছেন জাকির আবু জাফর। সুর ও সংগীতায়োজন করেছেন জোবায়েদ সুমন। ভিডিও তৈরি ও সম্পাদনা করেছেন সাদাত হোসাইন। বাংলাঢোলের ইউটিউব চ্যানেলের পাশাপাশি ‘বিশ্ব বিবেক’ থাকছে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, টেলিফ্লিক্স ও এয়ারটেলস্ক্রিনে।  
‘বিশ্ব বিবেক’ গানটির ভিডিও:

/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প