হারিকেনের আলোয় স্বল্পদৈর্ঘ্যের শুটিং!

বিনোদন রিপোর্ট
২১ মার্চ ২০১৮, ২০:১৬আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৩:২৭

একটি দৃশ্যে সাফা ও জোভান অন্যরকম এক কাজের অভিজ্ঞতা হলো অভিনয়শিল্পী জোভান আহমেদ ও সাফা কবিরের। সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন তারা। যার ৫০ ভাগের কাজ হয়েছে হারিকেনের আলোয়!
এর কারণও আছে। স্বল্পদৈর্ঘ্যটির প্রেক্ষাপট মহান মুক্তিযুদ্ধ! তাই রাতের দৃশ্যগুলো এভাবে করা হয়েছে বলে জানালেন এর পরিচালক ভিকি জাহেদ। স্বল্পদৈর্ঘ্যটির নাম ‌‘জন্ম'।
স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২১ মার্চ) এটি মুক্তি পেয়েছে ‘লাইট অ্যান্ড শ্যাডো’র ইউটিউব চ্যানেলে।

স্বল্পদৈর্ঘ্যটি নিয়ে ভিকি বলেন, ‘‘জন্ম’র ৫০ ভাগ শুটিং হয়েছে শুধু একটি হারিকেনের আলো দিয়ে। পুরো চলচ্চিত্রটিতে সাফা কবির কালো বোরকা পরে উপস্থিত হয়েছেন। গল্পের প্রয়োজনেই এটি করা হয়েছে।’’

এদিকে সাফা কবির বললেন, ‘‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি। তবে ‘জন্ম’-এ কাজ করতে গিয়ে তখনকার সময়টি কিছুটা হলেও অনুভব করতে পেরেছি। এটি আমার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য কাজ হয়ে থাকবে।’’
জোভান এখানে মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেছেন। পুরো চলচ্চিত্রেই তিনি ছিলেন বোবা।
জোভানের ভাষ্য, ‘মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করাটা আমার জন্য গর্বের বিষয়। চরিত্রটিও ছিল বেশ চ্যালেঞ্জিং। পুরো ছবিটিতে অন্যরকম এক শিহরণ আছে।’
পরিচালনার পাশাপাশি সার্ভাইভাল থ্রিলার ‘জন্ম’র গল্প লিখেছেন ভিকি নিজেই। এটি প্রযোজনা করেছেন হোসেন আরিফ। একটি দৃশ্যে সাফা কবির ও জোভান

/এমআই/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প