উন্মোচন হলো ‘আলতা বানু’র পোস্টার

বিনোদন রিপোর্ট
২৩ মার্চ ২০১৮, ০০:১২আপডেট : ২৩ মার্চ ২০১৮, ০০:১২

পোস্টার উন্মোচন অনুষ্ঠানে ফারজানা রেখা, শাইখ সিরাজ ও অরুণ চৌধুরীনাট্য নির্মাতা-সাংবাদিক অরুণ চৌধুরী নির্মাণ করলেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ফরিদুর রেজা সাগরের কাহিনি অবলম্বনে এই ছবির নাম ‘আলতা বানু’।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির পোস্টার উন্মোচন করা হলো ২২ মার্চ সন্ধ্যায় চ্যানেল আই ভবনে। অনুষ্ঠানে উপস্থিত থেকে পোস্টারের মোড়ক উন্মোচন করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

নির্মাতা অরুণ চৌধুরী ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রের অভিনয়শিল্পী ফারজানা রেখা, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি আবদুর রহমান এবং চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তারা ছবিটির সাফল্য কামনা করেন।
পোস্টারটি তৈরি করা হয়েছে জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন ও ফারজানা রেখার ছবি দিয়ে। যারা প্রত্যেকে ‘আলতা বানু’-তে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি এরই মধ্যে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে।
নির্মাতা জানান, খুব শিগগিরই চলচ্চিত্রটি ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প