মুক্তি পেল শিপন-হিমির ১৩ মিনিটের ছবি

বিনোদন রিপোর্ট
২৪ মার্চ ২০১৮, ১০:৩৭আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৬:০৩

একটি দৃশ্যে শিপন ও হিমি ‘আ মরি বাংলা ভাষা/ আ মরি সোনার দেশ/ নাইকি কোনও আশা/ সব কি তবে শেষ’— এমন জিজ্ঞাসা নিয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশ হয়েছে শিপন-হিমি অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য ছবি ‘বিবেকের কাছে প্রশ্ন’।
বাংলাঢোলের প্রযোজনায় সোমেশ্বর অলির চিত্রনাট্যে এটি যৌথভাবে তৈরি করেছেন আল আমিন ও রাসেল আজম। শিপন-হিমি ছাড়াও এতে অভিনয় করেছেন পাভেল জামান, সোহান ফেরদৌস প্রমুখ।
‌‌‌২২ মার্চ প্রকাশিত এই ছবিটিতে ভিনদেশি সংস্কৃতির আগ্রাসনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। সমসাময়িক প্রেক্ষাপটে নির্মিত ১৩ মিনিট ব্যাপ্তির ছবিটি দর্শকদের ভাবাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাঢোলের ইউটিউব চ্যানেলের পাশাপাশি ‘বিবেকের কাছে প্রশ্ন’ উপভোগ করা যাচ্ছে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেল স্ক্রিন ও টেলিস্ক্রিনে।
‘বিবেকের কাছে প্রশ্ন’ প্রসঙ্গে লেখক ও নির্মাতারা বলেন, ‘ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তরুণদের অবদান ছিলো সবচেয়ে বেশি। আমাদের প্রিয় বাংলা ভাষা ও দেশের ভবিষ্যৎ তরুণদের হাতেই। তারা সঙ্কট উত্তরণে যদি এগিয়ে না আসে, দেশীয় সংস্কৃতির বিকাশে উদাসীন হয়- তাহলে সেটি হবে দুশ্চিন্তার বিষয়। আমরা সেই চিত্র তুলে ধরেছি ছবিটিতে।’
দেখুন ‘বিবেকের কাছে প্রশ্ন’:

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান